বাংলাদেশ ক্রিকেট দল গতকাল দুপুরে পৌঁছে গেছে বন্দরনগরী চট্টগ্রামে। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে স্বাগতিকরা।বাংলাদেশ ক্রিকেট দল গতকাল দুপুরে পৌঁছে গেছে বন্দরনগরী চট্টগ্রামে। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে স্বাগতিকরা। খেলা শুরুর আগেই মাঠের বাইরের খবরে ক্রিকেট পাড়ায় উত্তাপ। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্তের কথা এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনি জানিয়ে দিয়েছেন।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আর থাকতে চান না শান্ত। বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা ক্রিকবাজের কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিনি আর দলকে নেতৃত্ব দিতে চান না বলে জানিয়েছেন।’ শান্ত এ ব্যাপারে ক্রিকবাজকে বলেছেন, ‘দেখা যাক কী হয়, কারণ এখনো (বোর্ড) সভাপতির কাছ থেকে কোনো কিছু শুনিনি।’২০২৩ সালে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বেশকিছু ম্যাচে দায়িত্ব পালন করলেও শান্ত তিন সংস্করণেরই অধিনায়ক হিসেবে নির্বাচিত হন গত ফেব্রুয়ারিতে। এই আট মাসেই তিনি ‘ক্লান্ত’ হয়ে পড়েছেন। মূলত নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশ শান্ত। ব্যাট হাতে বাজে ফর্মের কারণে তাকে নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণেই হয়তো তিনি সরে যাচ্ছেন।
টেস্টে অধিনায়কের ভূমিকায় শান্তর ব্যাটিং গড় ২৫.৭৬, আর ক্যারিয়ার গড় ২৮.৬৮। ওয়ানডেতে ক্যারিয়ার গড় ৩৩.২৯ হলেও অধিনায়ক হিসেবে তা ৫২! টি-টোয়েন্টিতে ক্যারিয়ার গড় ২২.৮৫ ও অধিনায়ক হিসেবে ১৮.৭৬।
শান্ত সরে গেলে কে হবেন বাংলাদেশের নতুন অধিনায়ক? গুঞ্জন রয়েছে, তার সম্ভাব্য উত্তরসূরি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনি পেতে পারেন ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব। টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়া হতে পারে এই ফরম্যাটের কৃতী ব্যাটার তাওহীদ হৃদয়কে।
এখন পর্যন্ত ৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর তিনটিতে জিতেছে বাংলাদেশ। এই তিনটি জয়ই স্মরণীয়। প্রথম জয়টিতে ভর করে দেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। পরের দুটি জয় আসে সম্প্রতি পাকিস্তান সফরে। এছাড়া ৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩টি জয় পেয়েছেন, হার ৬টি। তার নেতৃত্বে ২৪টি টি-টোয়েন্টি খেলে ১০টি জিতেছে বাংলাদেশ। তবে নিজের ব্যাটিং পারফরম্যান্স ক্রমে খারাপ হওয়ায় তিনি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।(মোঃ মিছবাহ উদ্দিন)