যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভোরে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের সঙ্গে সায় দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালিতে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে ইরান প্রায় ২০ লাখ ডলার ফি আদায় করবে, যা ওমানের সঙ্গে ভাগাভাগি করা হবে। প্রাপ্ত অর্থ মূলত যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করা হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রস্তাবটি কেবল সাময়িক যুদ্ধবিরতির জন্য নয়, বরং স্থায়ী শান্তি স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার জন্য একটি প্রোটোকলও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই টোল ব্যবস্থা ইরানের অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক নৌ পথের নিয়ন্ত্রণে তার প্রভাব বাড়াবে, এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার দিকে এক ধাপ এগিয়ে দেবে।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
(ইন্টারন্যাশনাল ডেস্ক)।